বিমানবন্দর-রেলওয়ে স্টেশনে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করা হবে:তথ্য প্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান যুগে আইসিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। আমরা প্রতিটি ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের বিশেষ নির্দেশনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি দ্রুতগতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করার জন্য।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কীভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি, বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যাবো। জনবান্ধব সরকার হতে চাই।

মন্ত্রী বলেন, টাঙ্গাইলেও আমরা কিছু চাই। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা চিন্তা করতে পারি আমরা।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Related Posts

রেলে বড় পরিবর্তন: ঢাকা-চট্টগ্রাম রুটে যুক্ত হচ্ছে আধুনিক কোরিয়ান কোচ

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়া আধুনিক দক্ষিণ কোরিয়ান কোচের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম রুটের যাত্রীসেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। যাত্রী চাহিদাকে প্রাধান্য দিয়ে তুর্না ও মহানগর প্রভাতীসহ মোট চারটি গুরুত্বপূর্ণ…

রেলে তুঘলকি কাণ্ড: গোপন নথি পাচার ও ঔদ্ধত্যের অভিযোগ হালিশহর ট্রেনিং একাডেমির রেক্টরের বিরুদ্ধে

চট্টগ্রামের হালিশহরস্থ রেলওয়ে প্রশিক্ষণ একাডেমির (আরটিএ) রেক্টর সলিমুল্লাহ বাহারের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পাচার, অনুমতি ছাড়া সরকারি অর্থে ভ্রমণ এবং চরম দায়িত্ব অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

রেলে জ্বালানি সংকট: ঢাকায় মজুত মাত্র ৬ দিনের

  • By admin
  • March 28, 2026
  • 2 views
রেলে জ্বালানি সংকট: ঢাকায় মজুত মাত্র ৬ দিনের

​ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে ভয়াবহ আগুন: পুড়ে ছাই কয়েকটি কোচ, ট্রেন চলাচল বন্ধ

  • By admin
  • March 26, 2026
  • 65 views
​ফৌজদারহাটে চট্টলা এক্সপ্রেসের পাওয়ার কারে ভয়াবহ আগুন: পুড়ে ছাই কয়েকটি কোচ, ট্রেন চলাচল বন্ধ

ট্রেন-ট্রাক সংঘর্ষে দুমড়ে-মুচড়ে বসতবাড়িতে!

  • By admin
  • January 27, 2024
  • 46 views
ট্রেন-ট্রাক সংঘর্ষে দুমড়ে-মুচড়ে বসতবাড়িতে!

রেলে বড় পরিবর্তন: ঢাকা-চট্টগ্রাম রুটে যুক্ত হচ্ছে আধুনিক কোরিয়ান কোচ

  • By admin
  • January 27, 2024
  • 66 views
রেলে বড় পরিবর্তন: ঢাকা-চট্টগ্রাম রুটে যুক্ত হচ্ছে আধুনিক কোরিয়ান কোচ

পীরগঞ্জে ৭ কিমি রেলপথে ২ হাজার ক্লিপ উধাও: ৩ মাসেও হয়নি সংস্কার, বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি

  • By admin
  • January 27, 2024
  • 50 views
পীরগঞ্জে ৭ কিমি রেলপথে ২ হাজার ক্লিপ উধাও: ৩ মাসেও হয়নি সংস্কার, বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি

ঈদযাত্রায় জাল টিকিটের ফাঁদ

  • By admin
  • January 27, 2024
  • 50 views
ঈদযাত্রায় জাল টিকিটের ফাঁদ